ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল সাবেক পুলিশ সদস্যের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার বাবরগাতী গ্রামের বিলের মধ্য থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলী আজম ওই গ্রামের সিদ্দিক সরদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বকুল হোসেন জানান, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের মধ্যে তাদের একটি ধানের বীজতলায় ইঁদুর মারার জন্য খোলা জিআই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ পাতেন। মঙ্গলবার ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।