ফুপুর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশুটির ফুফার বিরুদ্ধে। এ অভিযোগে রোববার রাতে শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে।

তবে অভিযুক্ত কুদরত মিয়া বর্তমানে পলাতক আছে। সে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড়ের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, ১৪ জানুয়ারি রাতে শিশুটি বেড়াতে গিয়ে ফুপাতো ভাই-বোনদের সঙ্গে এক খাটে ঘুমাতে যায়। মধ্যরাতে ফুফা কুদরত মিয়া শিশুকে ঘুম থেকে তুলে ঘরের মেঝেতে ধর্ষণ করে। কুদরতের স্ত্রী ওই রাতে ঘরে ছিলেন না। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি খুলে বলে।

ধর্ষণের পর শিশুটিকে ৫১০ টাকা হাতে দিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয় ধর্ষক। অসুস্থ শিশুটি এখন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, ধর্ষক কুদরত মিয়া পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রিপন দে/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।