ফতুল্লায় পিঠার প্রলোভনে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৭ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চিতই পিঠা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ধর্ষক পিঠা বিক্রেতা শাহজাহান মিয়াকে (৬৫) আটক করেছে।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহজাহান পাগলা শাহীবাজার এলাকার মৃত. হাসেম মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, শিশুকে উদ্ধার করে ধর্ষককেও আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

শাহাদাত হোসেন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।