কাদেরের সুস্থতা কামনায় শামীমের উদ্যোগে দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৪ মার্চ ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

তার সংসদীয় এলাকার বিভিন্ন মসজিদ মাদরাসায় ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে রোববার এসব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মন্দিরেও প্রার্থনা করা হয়।

প্রসঙ্গত, রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

এ সময় একটি রক্তনালীতে রিং (স্ট্যান্টিং) বসানো হয়। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারিরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।