প্লাস্টিকের বস্তায় চাল, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৭ মে ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্লাস্টিকের বস্তায় ব্যবহারের অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ জরিমানা করেন।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর ৫৩ ধারার বিধান লঙ্ঘন করে চালের দোকানদাররা চাল রাখার জন্য পাটজাতীয় বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছিলেন। এ অপরাধে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকার মেসার্স রফিজ উদ্দিন অ্যান্ড সন্সকে ৫০ হাজার, মেসার্স রিমন এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মাসুদ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও সুমন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকাসহ মোট ৪টি চালের দোকানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন চাল ব্যবসায়ীরা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা অতি মুনাফার আশায় খাদ্যে ভেজাল ও চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার ও সরকারি নিষেধাজ্ঞা পণ্য ব্যবহার করবেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক তারিকুল ইসলাম তালুকদারসহ রূপগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল।

মীর আব্দুল আলীম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।