চাঁপাইনবাবগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনাববগঞ্জ
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ জুন ২০১৯
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় সাজেদুল ইসলাম বাবু (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাজেদুল ইসলাম বাবু শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আজমল হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, পিরোজপুর এলাকায় এক যুবকের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে বাবুর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় মরদেহের পাশ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।