নারায়ণগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৭ জুলাই ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নোঙর করে রাখা একটি জাহাজ থেকে নিখোঁজ স্কুলছাত্র রিতুল ঘোষের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিতুলের ৪ বন্ধুকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে শহরের ৫নং খেয়াঘাট এলাকার ‘এমবি সজল-তন্ময়-২’ নামের ওই জাহাজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিতুল ঘোষ শহরের দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে। শহরের বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে চার বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিতুল ঘোষ। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই চারজনকে আটকের পরে তারা জানায় ৫ বন্ধু শীতলক্ষ্যা নদীর ৫নং খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে একে অন্যকে ধাক্কা দেয়। জাহাজ থেকে লাফিয়ে নদীতে গোসল করে। এক পর্যায়ে রিতুলকে না পেয়ে তারা সবাই বাসায় চলে আসে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রিতুলের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, পানিতে ডুবে না আঘাতের কারণে রিতুলের মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।