রূপগঞ্জে পারটেক্স পেপার মিলে বিস্ফোরণে নিহত ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৭ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারটেক্স গ্রুপের কারখানায় গ্যাস বিস্ফোরণে এবাদত (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার হাটাবো এলাকার পারটেক্স পেপার মিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাবুল (৪৫), মহসীন (৩৭), আতিকুল্লাহ মিঠু (৩৮), আবু তাহের (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ এএ মান্নান জানান, শনিবার বিকাল পৌনে ৩টার দিকে পারটেক্সে গ্রুপের পেপার মিলে নতুন গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে এবাদত (৩৮) নামে একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া আরও চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, নতুন গ্যাস সংযোগ নিতে ১৫০ পিএসআইজি প্রেসারের লাইন থেকে পারটেক্স পেপার মিলের পাইপে গ্যাসের প্রেসার দেয়া হয়। এ সময় গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে।

মীর আব্দুল আলীম/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।