টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএফইউজের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০১ আগস্ট ২০১৯

শোকাবহ আগস্টের প্রথম দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।

পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর কবরে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় সাংবাদিক নেতা ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরে জান্নাত আক্তার সীমা, শেখ মামুনুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।