কুমিল্লায় ঢাবির প্রশাসনিক কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মুসা কলিমুল্লাহ (৫৫) নিহত হয়েছেন। নিহতের বাড়ি জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে।

রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা কলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসা কলিমুল্লাহ তার কর্মস্থল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখি বাসে ওঠার জন্য রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

হাইওয়ে পুলিশের সার্জন সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি আটকের জন্য চেষ্টা চলছে।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।