মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ইউপি চেয়ারম্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:২৩ এএম, ০৩ অক্টোবর ২০১৯

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মোল্যা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, রাতে ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক মোল্যা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রধান রাস্তা থেকে তার বাড়িতে যাওয়ার সময় পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানির মধ্যে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।