দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:০২ পিএম, ০১ জানুয়ারি ২০২০

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার একটি ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং রাজশাহী থেকে ছেড়ে আসা নিশিতা পরিবহন নামের যাত্রীবাহী বাস উপজেলার কাশিয়াবাড়ী ব্রিজের ওপর পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

তিনি জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।