কুমিল্লায় চাঁদা না পেয়ে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২০

কুমিল্লায় চাঁদা না পেয়ে মুক্তার হোসেন নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হামলায় প্রবাসীর অপর দুই ভাই মারাত্মক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন ওই গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে। আহতরা হলেন- নিহত প্রবাসীর ভাই ইমাম হোসেন ও মো. খোকন মিয়া।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামে নতুন বাড়ি তৈরি করছিলেন সৌদি প্রবাসী তিন ভাই। এতে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী কালা ফিরোজ ও তিতাস তাদের সহযোগীরা।

কিন্তু চাঁদা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন সহোদরকে কুপিয়ে আহত করে তার। এতে ঘটনাস্থলেই মারা যান প্রবাসী মুক্তার হোসেন। আহত অপর দুই ভাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন জানান, মুক্তার হোসেন নামের এক প্রবাসী খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনও জানা সম্ভব হয়নি।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।