প্রাইভেটকার খাদে পড়ে দাদা-দাদি ও নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৭ জুলাই ২০২০

কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নাতিসহ দাদা-দাদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার দাউদকান্দি-মতলব সড়কের কাজিরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ওই দম্পতি ঢাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ যাচ্ছিলেন। দাউদকান্দি-মতলব সড়কের কাজিরকোনা এলাকায় এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), তার স্ত্রী জাহানারা বেগম (৭০) এবং তাদের ১২ বছরের নাতি আবু বকর সিদ্দিক।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা গাড়িটি উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।