কাভার্ডভ্যানে ২১ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৪ আগস্ট ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ভেতর থেকে থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের ভেতর থেকে থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এ সময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৪০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফুড প্যালেসের সামনের চেকপোস্টে ঢাকাগামী ইনসাফ কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব ১১-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৬) এবং একই জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে শাকিল খাঁন (১৯)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব বলেন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা কেনাবেচা ও সরবরাহ করে আসছিল তারা। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে।

কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।