এমপি মোস্তাফিজের সদস্য পদ বাতিলের দাবি মুক্তিযোদ্ধাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৯ আগস্ট ২০২০

চট্টগ্রামের বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে মোস্তাফিজুর রহমান এমপির সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

শনিবার নগরীর গোয়ালপট্টির জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল।

বক্তব্যে তিনি সমাবেশে হামলার নির্দেশদাতা মোস্তাফিজুর রহমান এমপির সংসদ সদস্য পদ বাতিলসহ জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন। এ সময় তিনি দেশের সব মুক্তিযোদ্ধার নিরাপত্তা প্রদানেরও দাবি জানান।

প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দ আহমেদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা না দেয়া, মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদ সদস্যের অবমাননাকর মন্তব্য এবং বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।