ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৬ অক্টোবর ২০২০
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

দেশব্যাপী যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দিনভর এ বিক্ষোভ মিছিল হয়।

নগরীর পূবালী চত্বরে আয়োজিত কর্মসূচি থেকে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদণ্ড করার দাবি জানান আন্দোলনকারীরা।

নগরীর পূবালী চত্বরে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Comilla-Protests-against2

এতে বক্তারা বলেন, নোয়াখালীতে গৃহবধূকে শ্লীলতাহানির ন্যক্কারজনক ঘটনা ও সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নারীদের ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

দ্রুত বিচার কার্যকর করা হচ্ছে না বলেই যৌন হয়রানির মতো অপরাধগুলো এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কাজেই দ্রুত বিচার কার্যকর করতে হবে। একই সঙ্গে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে।

বিক্ষোভে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।