ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে পাশবিক যৌন নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লার মুরাদনগরে যৌতুক দিতে না পারায় স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৪)। এ ঘটনায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে স্বামী শাকিবকে (২৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত শাকিব ভূবনঘর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর আগে শাকিবের সঙ্গে পাশের দেবিদ্বার উপজেলার পূর্ব নবীপুর গ্রামের শাহ আলমের মেয়ে নিপা আক্তরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালাতেন স্বামী। এ অবস্থায় কয়েক দফায় প্রায় পাঁচ লাখ টাকা দেন নিপার বাবা। কিন্তু কিছু দিন না যেতেই ফের যৌতুক দাবিতে চলে নির্যাতন। দেড়মাস আগে জমি কেনার কথা বলে আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে শাকিব। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নিপা জানিয়ে দেন, তার বাবার পক্ষে আর টাকা দেয়া সম্ভব নয়। এ কথা শুনে শাকিব তার স্ত্রীকে মারধর করেন। পরে ওইদিন রাতেই শাকিব এলার্জির ওষুধের কথা বলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়ন। একপর্যায় নিপা ঘুমিয়ে গেলে শাকিব যৌন লালসা পূরণে লম্বা স্টিলের একটি যন্ত্র (ডিলডো) যৌনাঙ্গে ব্যবহার করে তাকে গুরুতর আহত করেন।

এসময় নিপার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নিপা তার বাবার বাড়ির লোকজনকে ফোনে বিষয়টি জানালে তারা এসে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, ‘নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত শাকিবকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

মো. কামাল উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।