মেলায় ছুরিকাঘাতে তিন যুবক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

কুমিল্লায় ওরস উপলক্ষে বসা মেলা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয় (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসামের কালিয়াপুর দরবার শরীফের ওরসকে কেন্দ্র করে আশপাশের এলাকায় মেলা বসে। করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে।

সন্ধ্যায় কয়েকজন যুবক মেলায় গিয়ে বাঁশি কিনে বাজাতে গেলে পাশ্ববর্তী ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ, আবু তাহেরের ছেলে ইসরাফিল ও মেলার দোকানি সাদেকসহ ১০-১২ যুবক তাদের ওপর হামলা করে। একপর্যায়ে আব্দুর রহমান, ইউসুফ ও ইসমাইল হোসেন হৃদয় (১৮) ছুরিকাঘাতে আহত হয়।

গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।