হত্যা মামলার প্রধান দুই আসামি হিলিবন্দরে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২২ মার্চ ২০২১

চাঁদপুর হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মোবারক হত্যা মামলার প্রধান দুই আসামি সহোদর মহন খান ও রাজন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) ভোরে জয়পুরহাট জেলার হিলিবন্দর থেকে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ মার্চ সন্ধ্যায় হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মিজান খানের ছেলে মহন খান ও রাজন খান পূর্বের শত্রুতার জেরে ছুরি দিয়ে গনি গাজীর ছেলে মোবারককে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।

এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, মোবারক হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরও একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।