কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ৩০ এপ্রিল ২০২১

কুমিল্লার বরুড়ায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ইমাম হোসেন সাবু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। নিহত মমিনা খাতুন (৫৫) উপজেলার শালুকিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ইফতারের আগে মমিনা তার ছেলে সাবুকে পেঁয়াজ কাটার জন্য বটি এনে দিতে বলেন। এ সময় সে বটি এনে পেছন থেকে মাকে কোপাতে থাকে।

মমিনার চিৎকারে স্থানীয়রা এসে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসক দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে পথেই মমিনার মৃত্যু হয়।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী সিরাজ মিয়া ছেলে ইমাম হোসেন সাবুর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।