কুমিল্লা মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:০১ পিএম, ১১ মে ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে যাত্রীবাহী বাস না থাকলেও ট্রাক-ভ্যান-কাভার্ডভ্যানে করে যাত্রীরা যাচ্ছেন গন্তব্যে।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকেই মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় বাড়ে যানবাহনের চাপ।

টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসানোর কারণে থেমে থেমে যানবাহনের জটলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ফলে মহাসড়কের গজারিয়া অংশে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।

ব্যক্তিগত পরিবহন আর পণ্যবাহী পরিবহনের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সেতু এলাকায় থেমে থেমে জটলা তৈরি হচ্ছে। দীর্ঘ যানজট না থাকলেও চট্টগ্রামমুখি যানবাহনগুলো চলছে থেমে থেমে। এছাড়া মহাসড়কের চান্দিনা, ক্যান্টনমেন্ট ও পদুয়ার বাজার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা।

jagonews24

সাইফুল ইসলাম নামে প্রাইভেট কারে থাকা এক যাত্রী জাগো নিউজকে জানান, চেকপোস্টে যানবাহনে থাকা যাত্রী ও চালকদের পুলিশের জিজ্ঞাসাবাদে ধীরগতির কারণে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জাগো নিউজকে জানান, মহাসড়কে যানবাহনের চাপ আগের তুলনাই কিছুটা বেড়েছে। তবে ঈদ উপলক্ষে সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।