এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস আরও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৪ মার্চ ২০২৬
গত বছর বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বাড়ানোর জন্য আন্দোলন করেন শিক্ষকরা/ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাচ্ছেন। নতুন সরকার এ বোনাস ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, শিক্ষক-কর্মচারীদের বোনাস ৬০ শতাংশ করা হলে বাড়তি ২০০-২৫০ কোটি টাকা লাগতে পারে। মোট কত টাকা লাগবে, সেজন্য অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আরও পড়ুন
এমপিও শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
ঈদে বেতন-বোনাস পাবেন অভ্যুত্থান বিরোধীরা, মার্চ থেকে শাস্তি বহাল
শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, তারা চেষ্টা করছেন আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন শিক্ষক-কর্মচারীরা বাড়তি বোনাস পান। এজন্য দ্রুত অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। প্রস্তাব আসার পরপরই তা অনুমোদনে কার্যক্রম শুরু করবেন তারা।

জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ বোনাস পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের টানা আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।