কুমিল্লায় ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
কুমিল্লায় দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সামছুল হকের ছেলে দুলাল হোসেন (২৮) ও একই এলাকার আমিন আলীর ছেলে হুমায়ুন কবির (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম দুপুর সাড়ে ১২টার বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে চালক দুলাল ও আরোহী হুমায়ুনের দেহ থেকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএইচ/জেআইএম