মূল্যে কাটাকাটি, পোশাকের শোরুমকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০১ মার্চ ২০২৬

রাজশাহীতে পোশাকের দাম বেশি রাখায় একটি শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহীর সপুরা বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম।

মূল্যে কাটাকাটি, পোশাকের শোরুমকে জরিমানা

এসময় আমদানির সঠিক তথ্য না থাকা, বারবার মূল্য কাটাকাটি করে দাম বেশি রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।