পাকস্থলীতে ইয়াবা বহন, বিক্রি করতেন বিভিন্ন স্থানে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৩ জুন ২০২১

কুমিল্লায় পাকস্থলীতে ইয়াবা পরিবহনের সময় ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২ জুন) সন্ধ্যায় জেলার কোতয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে মো. আবুল কাশেম (৩০), মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. রনি শেখ (২১), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মফিজ আলম (৩২) ও বান্দরবানের লামা থানার ইআনছা গ্রামের আবু ফয়েজের ছেলে মো. মুজিবুল্লাহ (৩৫)।

এসময় পাকস্থলীতে অভিনব কায়দায় পরিবহনকালে মফিজ আলমের কাছ থেকে পাঁচ হাজার পিস ও মো. মুজিবুল্লাহর কাছ থেকে তিন হাহার ৬৫ পিস ও মো. আবুল কাশেমের কাছ থেকে তিন হাজার পিস ও মো. রনি শেখের কাছ থেকে তিন হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচা-কেনা ও সরবরাহ করে আসছিলেন।

আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।