কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৪ জুন ২০২১
ফাইল ছবি

কুমিল্লার লাকসামে শাহিদা বেগম জান্নাত (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিদা উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রাম সাহিদুল মিয়ার ছেলে সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহিদার সঙ্গে বিরোধ চলছিল তার স্বামীর। শুক্রবার সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা।

হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্বামী সাইফুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।