১০ কেজি গাঁজা পাচারকালে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১২ জুন ২০২১

কুমিল্লায় ট্যাক্সিক্যাবে গাঁজা পাচারকালে মো. কাউসার আলম (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১২ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার কাউসার ঢাকার সাভারের আমিনবাজার এলাকার কুমারবাড়ি গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জাগো নিউজকে বলেন, ‘মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় শনিবার সকাল ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্যাক্সিক্যাবের পেছনে রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।