পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা নিহত, আশঙ্কাজনক ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৪ জুন ২০২১

কুমিল্লার লাকসামে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিপি আক্তার নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর ছেলেসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার লাকসাম-নাঙ্গলকোট সড়কের আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপদুয়া বড়তলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম থেকে নাঙ্গলকোটগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার (কুমিল্লা-থ-১২-১০৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও তিন যাত্রী আহত হন।

বিকেলে আটোরিকশা যাত্রী লিপি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। ওই নারীর ছেলে সায়েমের (২) অবস্থাও আশঙ্কাজনক। সিএনজিচালক নুরুল ইসলাম নাহিদসহ অপর দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম সন্ধ্যায় জাগো নিউজকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।