কুমিল্লায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৫ জুন ২০২১

কুমিল্লার চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারা হলেন, দিনাজপুর সদর উপজেলার আহাম্মদ আলী ছেলে মো. নাহিদ হাসান নাসিম (১৯), আবদুস সাত্তার ছেলে মো. মানিক হাসান (১৮), আবুল কাশেমের ছেলে মোস্তাকিম (১৯) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম চান্দলা গ্রামের হারুন মিয়া ছেলে মো. লিটন (৪৪)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (২৪ জুন) গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পৌর রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশী করে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। শুক্রবার (২৫ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর দুপুরে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।