বাবা-ছেলেসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৫ জুলাই ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে বাবা-ছেলেসহ সংঘবদ্ধ গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) ভোরে উপজেলার জয়শরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা চান্দিনার বেলাশ্বর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও তার ছেলে শাকিব (২০), একই এলাকার ঝলম গ্রামের মন্টু মিয়ার ছেলে সজিব (২৬) এবং চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. শরিফ হোসেন (২৬)।

jagonews24

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি অটোরিকশা, রশিসহ তাদের গ্রেফতার করা হয়। তারা জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে অন্যত্র বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, অটোরিকশাটি হারিয়ে গেলে মালিক হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।