কুমিল্লায় জামায়াতের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৪১ এএম, ২৯ জুলাই ২০২১
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে গোপন বৈঠক করার সময় জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা রাত ১১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- চিওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি জালালউদ্দিন টিপু (৪৩), সেক্রেটারি নাজমুল হক বাবর (৪৮), ধোড়করা ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি অলিউল্ল্যাহ লিটন (৪০), একই ইউনিয়নের ডিমাতলী মধ্যমপাড়া গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে রফিকুল ইসলাম দুলাল (৩৪), চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহানেওয়াজ কাজল (৫৬)।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গোপন বৈঠক চলাকালে বিকেলে উপজেলার চিওড়া ইউনিয়নের দক্ষিণ ডিমাতলী গ্রামে জামায়াতের সভাপতি জালালউদ্দিন টিপু বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিপুসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ফরম ও লিফলেট জব্দ করা হয়।

ওসি বলেন, ‌‘রাতে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে। ওই মামলা গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) তাদেরকে আদালতে হাজির করা হবে।’

জাহিদ পাটোয়ারী/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।