শীতের পর ঢাকায় প্রথম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০২ মার্চ ২০২৬
রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি/ছবি: মাহবুব আলম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার পর বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, এটি এই মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। আগামীকালও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

jagonews24

এদিকে হঠাৎ হওয়া এই বৃষ্টিতে দুপুরের গরমের অনুভূতি কিছুটা কমে এসেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে।

আরএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।