জামালপুরে ‘ভুয়া পুলিশ’ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৩ আগস্ট ২০২১
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে ডিবি পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গ্রেফতার দু’জন মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়াবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে হেলাল উদ্দিন (৪৫) এবং পাঁচপয়লা গ্রামের আবু তাহের মণ্ডলের ছেলে আব্দুল হাকিম (৪৪)।

এলাকাবাসী জানান, সোমবার (২ আগস্ট) বিকেলে নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামে বুধিয়া রাণী নামে এক নারীর কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন তারা। বুধিয়া রাণী তাদের এক হাজার টাকা দেন। কিন্তু এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের বাড়িতে নিয়ে যায়।

আসাদুজ্জামান মাস্টার জানান, ঈদুল আজহার কয়েকদিন আগেও ওই দুইজন ডিবি পরিচয়ে এলাকার মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তাদের আটক করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, মঙ্গলবার (৩ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।