কুমিল্লায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০২১

কুমিল্লার পুরোনো গোমতী নদী থেকে মো. অপু হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁনপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অপু হোসেন নগরীর মোগলটুলী এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে পুরোনো গোমতী নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন তারা।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে মারা যান তিনি। তার শার্টের পকেটে এক প্যাকেট গাঁজা পাওয়া গেছে।

জাহিদ পাটোয়ারী/ এফআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।