রাইস মিলের মেশিনে আটকা পড়ে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের রাইস মিলের মেশিনে আটকা পরে রাজু (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বুলনপুরে এ ঘটনা ঘটে।

মৃত রাজু একই গ্রামের মো. কেরামত আলীর ছেলে।

জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে আদর্শ ব্রাদার্স অটো রাইস মিলের মেশিন পরিষ্কার করছিলেন শ্রমিক রাজু। এসময় হঠাৎ মেশিনটি চালু হয়ে গেলে ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় রাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সোহান মাহমুদ/ এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।