খেলনাসামগ্রী পেল কুমিল্লা কারাগারের শিশুরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক দাউদকান্দি (কুমিল্লা)
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লা জেলা কেন্দ্রীয় কারাগারে শিশুদের খেলনা ও পোশাকসামগ্রী বিতরণ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা কেন্দ্রীয় কারাগারে এ খেলনাসামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।

kis

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়ুদুল আরেফিন, কুমিল্লা জেলা কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ, জেলার মো. আসাদুর রহমান প্রমুখ।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, কারাগারে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত মায়েদের সঙ্গে প্রায়ই বিভিন্ন বয়সী শিশুসন্তানরাও অবস্থান করে। এসব শিশুর মানসিক বিকাশ এবং চিত্তবিনোদনের জন্য খেলনাসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে। এতে শিশুরা তাদের মায়ের সঙ্গে কারাগারে কিছুটা হলেও আনন্দে থাকতে পারবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।