কথিত জিনের বাদশা আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক দাউদকান্দি (কুমিল্লা)
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০২২
চারদিকে মাটির হাঁড়ি সাজিয়ে বসে আছেন কথিত জিনের বাদশা

কুমিল্লার দাউদকান্দিতে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন নামে কথিত জিনের বাদশাকে আটক করেছে র‌্যাব। বিভিন্ন রোগের নিরাময়, জিনকে বিতাড়িত ও পাতিল বন্দি করা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী করার প্রলোভন দেখিয়ে এসব টাকা হাতিয়ে নেন তিনি।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান।

কথিত জিনের বাদশা আটক

তিনি বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে জাকির হোসেনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিন বন্দির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ-কবজ জব্দ করা হয়।

সাকিব হোসেন আরও বলেন, জাকিরের বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে তার বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে। জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।