৪০০ ছিন্নমূল মানুষকে শীতব্স্ত্র দিলো পুলিশ ও পুনাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারশ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ লাইনস মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশ সুপার হাসিবুল আলম উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

jagonews24

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য আমাদের সামান্য সহযোগিতা। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি। প্রতিটি সচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এসময় সিরাজগঞ্জ কমান্ড্যান্ট আইটিসি মোহাম্মদ শরীফুল হক, পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছা. ফারহানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।