চাঁদপুরে নিহত ৩ বন্ধুর কুমিল্লার বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারি

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়িই কুমিল্লায়। সম্পর্কে তারা বন্ধু। সন্তানদের হারিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে চলছে স্বজনদের শোকের মাতম।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার রেজাউল করিম, মো. শাহপরান তুষার, শাকিল। তারা তিন জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। অপর দুজন যশোরের নয়ন ও গাজীপুরের মো. সাগর হোসেন।

নিহত তুষারের বাবা জানায়, রাত ১০টায় তার সঙ্গে শেষবারের মত ফোনে কথা হয়। বন্ধুরা তাকে বাড়ি পৌঁছে দেবে বলে জানায় সে।

চাঁদপুরে নিহত ৩ বন্ধুর কুমিল্লার বাড়িতে শোকের মাতম

শাহরাস্তির উগারিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজনের সবাই মারা যান।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।