মুন্সিগঞ্জে ৭ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
মুন্সিগঞ্জে সাত মণ জাটকা জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সাত মণ (২৮০ কেজি) জাটকা জব্দের পর দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে এসব জাটকা জব্দ করেন নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে বেলা ১১টার দিকে জাটকাগুলো স্থানীয় দুস্থ পরিবার ও এতিমখানায় বিতরণ করা হয়।

মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব জাটকা জব্দ করা হয়। মাছগুলো বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

jagonews24

তিনি আরও বলেন, পরিত্যক্ত অবস্থায় জব্দ করায় কাউকে আটক করা যায়নি। জব্দ জাটকাগুলো পরে মুক্তারপুর নৌপুলিশ স্টেশন কম্পাউন্ডে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদরাসা, লিল্লাহ বোডিং ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।