ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৯ মার্চ ২০২২
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

এরআগে বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্রী নিহত হয়।

নিহতরা হলো-মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।