মজুত রেখেও বেশি দামে তেল বিক্রি, ৫ লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক দাউদকান্দি (কুমিল্লা)
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১০ মার্চ ২০২২
গোডাউনে মজুত রাখা সয়াবিন তেল

সয়াবিন তেল মজুত রেখে সংকট তৈরির চেষ্টা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মেসার্স জে এম টি এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান এ জরিমানা করেন।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে জসীম উদ্দিনের পরিচালনাধীন মেসার্স জে এম টি এন্টারপ্রাইজকে সয়াবিন তেল মজুত রাখা, বেশি দামে বিক্রি, সরকারি রাজস্ব ফাঁকি এবং কোম্পানির ডিলিং লাইসেন্স না থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।