মাদারীপুরে পুলিশের ওপর আসামির স্বজনদের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১১ এপ্রিল ২০২২
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এসআই পলাশ কুমার সাহা

মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা আহত হয়েছেন।

রোববার (১০ এপ্রিল) উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান পলাশ কুমার সাহা। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

একে এম নাসিরুল হক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।