লালমাই পাহাড়ের নিচ থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৪ এপ্রিল ২০২২

কুমিল্লায় লালমাই পাহাড়ের নিচ থেকে ফারজানা (২৮) নামে এক নারীর হাত বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মুস্তফাপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিবুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফারজানা সদর উপজেলার অলিপুর গ্রামের অটোচালক ইকবাল হোসেনের স্ত্রী।

ফারজানা চাচা হাফিজুল ইসলাম বলেন, ৯ বছর আগে অটোচালক ইকবাল হোসেনের সঙ্গে ফারজানার বিয়ে হয়। তবে ইকবাল মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। অটোরিকশা চুরির মামলায় গত ১৯ এপ্রিল জেল থেকে ছাড়া পান তিনি। শনিবার (২৩ এপ্রিল) ফারজানাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। ধারণা করছি তার স্বামী হত্যা করে লালমাই পাহাড়ের নিচে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিবুল আলম জানান, দুপুরে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।