হোঁচট খেয়ে মাথায় আঘাত, প্রাণ গেলো স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৬ মে ২০২২
মো. হামীম

বরিশালের মুলাদী উপজেলায় স্কুল যাওয়ার পথে হোঁচট খেয়ে দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত পেয়ে মো. হামীম নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হামীম মুলাদী পৌর শহরের মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

হামীমের স্বজনরা জানান, বাসা থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল হামীম। পথে সড়কে হোঁচট খেয়ে ডাকবাংলার সীমানা প্রাচীরের সঙ্গে সে মাথায় আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামীমকে মৃত ঘোষণা করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অশোক সেন জানান, ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান মাথায় আঘাত পেয়ে হামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফ আমীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।