দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৬ মে ২০২২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে লিটন দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মড) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের মৃত নবকান্ত রায়ের ছেলে।

জানা যায়, সন্ধ্যা ৬টার সময় বৃষ্টি শুরু হলে লিটন দাস বাড়ির বাইরে শুকাতে দেওয়া বোরো ধানের খড় নিয়ে আসতে যায়। এ সময় বজ্রপাতে ঝলসে গিয়ে বাড়ির আঙিনাতেই মারা যায় সে।

সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।