ঈশ্বরদীর দুই চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৯ জুন ২০২২

জনপ্রিয় ব্র্যান্ডের নাম দিয়ে চাল বিক্রির দায়ে পাবনার ঈশ্বরদীর দুটি চালকল মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টায় উপজেলার দাশুড়িয়া ও মুনসিদপুর অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলাম।

Pabna-(4).jpg

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিনিকেট চাল, বাজারের সেরা স্পেশাল চাল, দিনাজপুরের দেশ সেরা চালসহ বিভিন্ন নামে নিজেদের প্রতিষ্ঠানের চাল প্যাকেটজাত করে বিক্রি করে আসছে মল্লিক অটো রাইস মিল ও রোজ এগ্রো ফুড। এ অপরাধে মল্লিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী আসলাম হোসেন মল্লিককে ৪০ হাজার টাকা ও রোজ এগ্রো ফুডের স্বত্বাধিকারী আক্তার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Pabna-(4).jpg

এ সময় ঈশ্বরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শরিফুল ইসলাম ও উপজেলা নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।