কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৯ জুন ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আজিজ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লাকসাম পূর্ব ইউনিয়নের সাহেব পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিনা আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করে এসে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঘরের সামনে টানানো জিআই তারে কাপড় দিতে যান রিনা আক্তার। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দৃশ্যটি দেখে স্ত্রীকে বাঁচাতে যান কামাল উদ্দিন। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জাগো নিউজকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।