লক্ষ্মীপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৮ জুলাই ২০২২

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে শরীফ হোসেন (২৪) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে পৌরসভার আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মো. হাসানের ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয়রা জানান, শরীফ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছেন। দুপুরে তিনি ব্যাটারিতে চার্জ দেন। বিকেলে ব্যাটারির সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব চন্দ্র জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্টে শরীফের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।